Header Ads

একুশের প্রথম প্রহরে ঢাকা আলিয়ার শহীদ মিনারে অধ্যক্ষের শ্রদ্ধা নিবেদন

 

একুশের প্রথম প্রহরে ঢাকা আলিয়ার শহীদ মিনারে অধ্যক্ষের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার উপাধ্যক্ষ মোঃ আশরাফুল কবীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা এক আবেগঘন পরিবেশে।

গভীর শ্রদ্ধা ও দেশাত্মবোধে উজ্জীবিত পরিবেশে একুশের প্রথম প্রহরের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি সম্পন্ন হয়।

No comments

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.